মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

সার্চ কমিটিকে যে ৫ জনের নাম দিল বিকল্পধারা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার পদে মনোনয়নের জন্য পাঁচ জনের নাম প্রস্তাব আকারে সার্চ কমিটির কাছে জমা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

 শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের কাছে এ তালিকা জমা দেওয়া হয়। বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে দলটির সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু তালিকা হস্তান্তর করেন।


প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসেবে বিকল্পধারার পাঠানো নামের তালিকায় রয়েছেন- মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞা (সিইসি), স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ (কমিশনার), সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান (কমিশনার), ফেমার সাবেক সভাপতি মনিরা খান (কমিশনার) ও অর্থনীতিবিদ ড. আহসান মনসুর (কমিশনার)।
এর আগে অনুসন্ধান কমিটির পক্ষ থেকে বিকল্পধারা বাংলাদেশের কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে মনোনয়নের জন্য আইন অনুযায়ী যোগ্যতাসম্পন্ন অনধিক ১০ জনের নাম ও তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তসহ প্রস্তাব আকারে পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়।

এ পরিপ্রেক্ষিতে বিকল্পধারার পক্ষ থেকে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের কাছে অনুসন্ধান কমিটির সভাপতি বরাবর দলের মহাসচিব মেজর (অবসরপ্রাপ্ত) আবদুল মান্নান এমপির পক্ষে যুগ্ম মহাসচিব এনায়েত কবিরের সই করা ফরওয়ার্ডিং লেটারসহ বদ্ধ খামে ৫ জন ব্যক্তির নামের তালিকা ও তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দেওয়া হয়। বিকল্পধারার পক্ষ থেকে প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করবে না বলে জানানো হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: